২৭ বৈশাখ, ১৪৩৩ - ১০ মে, ২০২৬ - 10 May, 2026

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

113
2026-04-20 01:49:11

news-picture

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছেন ২৬৪৬০  শিশু। ৬ মাস হতে ৫ বছর বয়সী শিশুরা এ টিকা পাবে।  রোববার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা সমন্বয় কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব আরও জানান- আগামী কাল ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত ২১৭ টি কেন্দ্র ও ফোর প্লাস ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে হামের টিকা প্রদান করা হবে।

উপজেলা সমন্বয় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের উপস্থিতে এ সভা হয়। এতে টিকা ক্যাম্পেইন উপস্থাপন করেন ডাঃ গোলাম মওলা। উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফুয়াদ ইবনে মাহফুজ, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয় সভার সদস্যগণ,  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

 

সর্বশেষ

জনপ্রিয়