৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

পীরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

107
2026-04-27 04:07:01

news-picture

পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে সেলিনা আক্তর (৩৫) নামের এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তর নিয়ামতপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।

স্বজনরা জানান, সেলিনা দুপুরে বয়লাডাঙ্গীতে নিজ জমির ধান ক্ষেত দেখে ফিরছিল, এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয়  মৃত্য অবস্থায় তাকে উদ্ধার করে।

সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান জানান, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থালে যাই, সেলিনান  ধান ক্ষেত দেখে ফিরছিল। হঠাৎ পানি বৃষ্টি  হলে বজ্রপাতের ঘটনায় তিনি মারা জান।

এবিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করে জানান, আমার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়