২৬ আষাঢ়, ১৪৩৩ - ১০ জুলাই, ২০২৬ - 10 July, 2026

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

134
2026-05-26 17:15:20

news-picture

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইসরাফিল শাহিন বলেছেন, আমরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় কে একটি মানসম্মত এবং ব্যতিক্রম বিশ্ববিদ্যালয় পরিণত করতে চাই। শিক্ষার পাশাপাশি খোলা ক্যাম্পাসে স্থানীয় কৃষ্টি-কালচার , ঐতিহ্য, সমস্যার সম্ভাবনার বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত ভিন্ন কিছু আয়োজন রাখতে চাই। যাতে দেশের মানুষ আকৃষ্ট হবে।

মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণ মহন রায়, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল।

এর আগে ভিসি ড. ইসরাফিল শাহিল ও সাংসদ জাহিদুর রহমানকে কলেজের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়