১২ শ্রাবণ, ১৪৩৩ - ২৮ জুলাই, ২০২৬ - 28 July, 2026

তারাগঞ্জে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী

273
2026-06-12 14:49:06

news-picture

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় 'স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্বোধনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা চত্বরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম,  উপজেলা জামাতের আমির এসএম আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু,  এমপি প্রতিনিধি আমিনুর ইসলাম, কাজী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কাজী শামসুল হুদা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়