২ কার্তিক, ১৪৩৩ - ১৭ অক্টোবর, ২০২৬ - 17 October, 2026

কাউনিয়ায় মাদক-ক্যাসিনো মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

273
2026-07-18 19:26:12

news-picture

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় আরপিএমপি পুলিশের অভিযানে মাদক ও ক্যাসিনো মামলার আসামী ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে। শনিবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার (ওসি) অশোক চৌহান। তিনি জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার তইবুল ইসলামের (৩৬) বাড়ী হরাগাছ থানাধীন মদামদন দৌলতটারিতে। শুক্রবার রাত ৯ টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি গোয়েন্দা পুলিশ হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় অভিযান চালিয়ে তইবুলকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৬ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

ওসি অশোক চৌহান বলেন, মাদকসহ আটক তইবুল ইসলামের বিরুদ্ধে এরআগে হারাগাছ থানায় মাদক ও অনলাইনে জুয়া খেলার সাইবার আইনের ধারায় পৃথক দুইটি মামলা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়