১৮ ভাদ্র, ১৪৩৩ - ০২ সেপ্টেম্বর, ২০২৬ - 02 September, 2026

সাংবাদিক আনজারুল হকের ইন্তেকাল: দাফন সম্পন্ন

179
2026-07-18 20:04:53

news-picture

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

পীরগঞ্জের প্রবীন সাংবাদিক আনজারুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিঊন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ১ ছেলে রেখে গেছেন। শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ওই দিন দুপুরে উপজেলার ভেন্ডাবাড়ি গ্রামের নিজ বাসভবনে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাঁর বাবার পাশে দাফন করা হয়।

আনজারুল হক ৮০’র দশকে দৈনিক বাংলাবাজার পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। স্থানীয় যুগের আলোসহ একাধিক পত্রিকায় গত ৩ যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন।

তিনি আমৃত্যু দৈনিক মানবজমিন ও রংপুর থেকে প্রকাশিত প্রথম খবর পত্রিকা এবং নিউজ পোর্টাল বার্তা বাজারে কর্মরত ছিলেন। পাশাপাশি পীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। গত দু’সপ্তাহ ধরে হৃদ রোগসহ অন্যান্য রোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তোকাল করেন।

জানাজায় রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকাল এর রংপুর ব্যুরোপ্রধান সালেকুজ্জামান সালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ, বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন,সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লবসহ সকল সদস্যবৃন্দ, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ গুনিজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়