৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৪ মে, ২০২৬ - 24 May, 2026

কাউনিয়ায় সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ

117
2026-05-23 17:10:07

news-picture

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় তথ্য গোপন করে সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে শহীদবাগ ইউনিয়নের ইউপি সদস্য রোস্তম আলীর বিরুদ্ধে।

এ ব্যাপারে উপজেলার বিএনপি নেতা জামিনুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তবে ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য রোস্তম আলী।

অভিযোগ সুত্রে ও স্থানীয় লোকজন জানান, আরকে মহাসড়কের পাশে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভেলুপাড়া হতে মহির মাস্টারের বাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সরকারি রেকর্ডভুক্ত কাচা সড়ক রয়েছে। গ্রামীন এ-গ্রেড এই কাচা সড়কটি এলজিইডির আইডিভক্তু (নং-১৮৫৪২৪০২৪)। কিন্তু ২৪-২৫ অর্থবছরে প্রকল্পের আওতায় দুই লাখ টাকা ব্যয়ে আইডিভুক্ত সড়কে শহীদবাগ ইউনিয়ন পরিষদের সদস্য রোস্তম আলী তার ব্যক্তিগত পুকুরের পাড়ি ভরাট ও গাইড ওয়াল নির্মাণ করেন। আর নিজেই সভাপভি এবং আপন ভাই ও আত্মীয়দের নিয়ে প্রকল্প কমিটি করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ভেলুপাড়া-মহির মাস্টারের বাড়ী পর্যন্ত কাচা সড়কটির ইউপি সদস্য রোস্তমের বাড়ীর সামনে একটু দুরে কিছু অংশে এলাকার লোকজন বা যানবাহন চলাচল করে না। আর চলাচল বিহীন কাচা সড়কটির একপাশে ইউপি সদস্যের পুকুর রয়েছে। আর সেই পুুকুরে গাইড ওয়াল নির্মাণ হয়েছে।

ভেলুপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান বলেন, কাচা সড়কটির গুরুত্বপুর্ণ বেশ কিছু এলাকায় মাটি কাটা সহ সংস্কারের প্রয়োজন রয়েছে। কিন্তু ইউপি সদস্য রোস্তম আলী জনগুরুত্বপুর্ণ স্থান সংস্কার না করে এলজিইডির আইডিভক্তু সড়কের তথ্য গোপন করে পিআইও অফিসের প্রকল্পে বরাদ্দ নিয়ে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণ করেছে। যা এলাকার লোকজনের কোন উপকারে আসছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি।

উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী এলজিইডির সড়ক টিআর, কাবিটা-কাবিখা প্রকল্পের আওতায় সংস্কার কাজ করা যাবে না। তবে পরিষদের সমন্বয় সভার অনুমোদন ক্রমে জনগুরুত্বপুর্ণ এলাকায় যে কোন দপ্তর কাজ করতে পারে।

আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মেজবাহুর রহমান বলেন, এলজিইডির আইডিভক্তু কাচা সড়কটির বিষয়ে যে অভিযোগ উঠেছে, সেটি হয়তো তথ্য গোপন করে প্রকল্পটি নিয়েছিলো।

তবে অভিযুক্ত ইউপি সদস্য রোস্তম আলী বলেন, ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে পুকুরে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে এ বিষয়ে অভিযোগ হয়েছিলো। উপজেলা নির্বাহী অফিসার ও পিআই তদন্ত করেছিলো। সমাজে হেয়পন্ন করতে তার বিরুদ্ধে আবারও অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, তথ্য গোপন করে সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণে বিষয়ে এক ইউপি সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

সর্বশেষ

জনপ্রিয়