৫ বৈশাখ, ১৪৩৩ - ১৮ এপ্রিল, ২০২৬ - 18 April, 2026

পীরগ‌ঞ্জের  হ*ত‌্যা মামলায় ঘুষ গ্রহ‌নের দা‌য়ে আক্কেলপুর থানার ও‌সি মাসুদ রানা এখন এস আই

9 months ago
190


নিজস্ব প্রতিবেদক:

পীরগ‌ঞ্জের  হ*ত‌্যা মামলায় ঘুষ গ্রহ‌নের দা‌য়ে আক্কেলপুর থানার ও‌সি রানাকে পদাবনতি দিয়ে এস আই করেছেন কতৃপক্ষ।

জয়পুরহাট জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত থাকার সময় পীরগঞ্জ থানার একটি হ*ত্যা মা*মলায় তার বিরুদ্ধে ঘু*ষ গ্রহণ, ক্ষমতার অ*পব্যবহার সংক্রান্ত অভিযোগে উঠে।

পরবর্তীতে তদন্ত শেষে দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মা*মলা হয়। বিভাগীয় মা*মলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শা*স্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী তিন বছরের জন্য পদাবনতি দি‌য়ে ও‌সি (ইন্সে‌পেক্টর) থে‌কে এসআই করা হ‌য়ে‌ছে।

পুলিশ সুপারের (এসপির) কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth