১৩ ফাল্গুন, ১৪৩২ - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ - 26 February, 2026

কুড়িগ্রামে মৃদু শৈত্য প্রবাহে, জনজীবন ভোগান্তি

1 month ago
95


কুড়িগ্রাম প্রতিনিধি:

তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত।মধ্যরাত থেকে  সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক।শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন।

আজ শুক্রবার   (১১জানুয়ারী )  সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

গত কয়েক দিন থেকে  কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলে নি।

দিনের অধিকাংশ সময় সূর্য্য মেঘে ঢাকা থাকছে।

অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতার সাথে উওরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো।

সেইসাথে শীত জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেগুলোতে চিকিৎসা সেবা গ্রহণ করছেন রোগীরা।এরমধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।

অন্য দিকে কুড়িগ্রামে সরকারি, বেসরকারি বিভিন্ন এনজিও এবং ব্যক্তিগত উদ্যোগে  অসহায়, দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth