২১ ফাল্গুন, ১৪৩২ - ০৬ মার্চ, ২০২৬ - 06 March, 2026

উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

2 hours ago
13


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অনুমোদনহীন ইটভাটার স্থাপনা ভেঙে দেওয়ার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। বৃহঃস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মেসার্স এইচবিইউ ইটভাটায় এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন। এতে জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে,

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মেসার্স এইচবিইউ ইটভাটার

বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে ওই ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটাটির অবকাঠামো স্কেভেটর দিয়ে ভেঙে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, 'এই ইটভাটাটি আইনের কোনও ধারা অনুসরণ করে স্থাপন করা হয়নি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। কৃষিজমি রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth