১২ বৈশাখ, ১৪৩৩ - ২৬ এপ্রিল, ২০২৬ - 26 April, 2026

গঙ্গাচড়ায় দুই মন্দিরে পুরোহিত ও সেবায়েত নিয়োগ বিতর্কের সমাধান, ইউএনও’র সাথে মতবিনিময় সভা

1 month ago
373


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় দুটি মন্দিরে পুরোহিত ও সেবায়েত নিয়োগে সৃষ্টি হওয়া বিতর্কের বিষয়ে সমাধান হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার-এর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়।

এর আগে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়। একই দিন দুপুরে দৈনিক খোলা কাগজ পত্রিকার অনলাইন সংস্করণেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

সভায় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান  ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণফ্রন্টের সভাপতি তপন রায়, সদস্য সচিব বিমল রায়, সদস্য শ্যামল রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমলকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়, কোষাধ্যক্ষ সুধীর চন্দ্র বর্মন, সদস্য মনোরঞ্জন রায়, সুরেশ চন্দ্র রায়, অনন্ত রায় ও ডালিম কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি গঙ্গাচড়ায় দুইটি মন্দিরে পুরোহিত ও সেবায়েত নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হলে প্রশাসন উদ্যোগ নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth