২৩ আষাঢ়, ১৪৩৩ - ০৭ জুলাই, ২০২৬ - 07 July, 2026

নীলফামারীতে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু

109
2026-05-23 16:58:49

news-picture

নীলফামারী প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী পৌরসভা এলাকার দরিদ্র পরিবারগুলোর মধ্যে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ শুরু হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ঈদুল আজহা উপলক্ষে জেলার মোট ২ লাখ ৫৩ হাজার ৮০৬টি পরিবারের মধ্যে জনপ্রতি দশ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে জেলার চারটি পৌরসভায় ১৫ হাজার ৪২৪টি এবং ৬০টি ইউনিয়নে ২ লাখ ৩৮ হাজার ৩৮২টি কার্ড বিতরণ করা হয়েছে।

পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, প্রতিটি কার্ডের বিপরীতে দশ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।      

সর্বশেষ

জনপ্রিয়