১৮ আশ্বিন, ১৪৩৩ - ০৩ অক্টোবর, ২০২৬ - 03 October, 2026

পীরগঞ্জে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতার উন্নয়নে অলিম্পিয়াড অনুষ্ঠিত

63
2026-10-03 20:08:24

news-picture

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতার উন্নয়ন, মেধা ও সৃজনশীলতার বিকাশ, নেতৃত্বদানে সক্ষম প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পয়েন্ট ইংলিশ অলিম্পিয়াড এন্ড কালচারাল ফিয়েস্টা-২০২৬ অনুষ্টিত হয়েছে।

শনিবার দিনব্যাপী নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে অলিম্পিয়াড এন্ড কালচারাল ফিয়েস্টা অনুষ্ঠিত হয়। বিকেলে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিলুর রহমান জুয়েল, এডভোকেট একরামুল হক, অবসরপ্রাপ্ত উদ্ভিদ সংরক্ষণ অফিসার রশিদুল আলম সরকার, ব্যবসায়ী হাসান আলী, সমাজসেবক মোস্তফা কামাল, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু প্রমুখ।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী এই অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়