মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, বসতবাড়িতে ভাঙচুর, গাছপালা কেটে ফেলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জিয়ারুল ইসলাম নামের একজন ব্যক্তি মিঠাপুকুর থানায় এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের স্বানীয় বাসিন্দা জিয়ারুল (৪৪) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের চলে আসছে অভিযুক্ত মাহফুজার রহমান, রেজাউল মিয়া, আজিউল ইসলাম, বাবুল মিয়া, সাজেদুল ইসলামসহ প্রতিপক্ষের সাথে। অভিযোগকারীর দাবি, বিরোধের জেরে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁর বসতবাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ভাঙচুর, ঘরের দরজা-জানালা, বেড়া ও অন্যান্য স্থাপনার ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি বসতবাড়ির আশপাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ, ও টিউবয়েল কেটে/ভেঙে ফেলা হয়, যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা হয়েছে, বলে দাবি করেছেন অভিযোগকারী জিয়ারুল।
অভিযোগকারী জিয়ারুল আরও জানান, জমি নিয়ে বিরোধের জেরে হামলাকারীরা দীর্ঘ দিন থেকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এমনকি আমাকে ও আমার পরিবারের সদস্যদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। এমনকি বসতবাড়ি ও জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছলিল, ঘটনার দিন আমাকে, দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত ফুলা যক্ষম করে, এবং আমার স্ত্রীকে শীলতাহানি ঘটনা ঘটনায়, এতে আমিসহ আমার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে,এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনার পর অভিযোগকারী ও তাঁর স্ত্রী স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দায়েরের উদ্যোগ নেন তিনি।
অভিযোগকারী জিয়ারুল হক বলেন, আমরা দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের কারণে হয়রানির শিকার হচ্ছি। ঘটনার দিন আমার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং গাছপালা কেটে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।
তবে এ ঘটনায় অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায় নাই।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন (ওসি) সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।