৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৩ মে, ২০২৬ - 23 May, 2026

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে জেলার প্রধান ঈদের জামাত

44
2026-05-23 17:06:24

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল-আজহার প্রধান জামাত উপলক্ষ্যে ইতোমধ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল-আজহার নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ঈদুল-আজহার নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন। ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদুল-আজহার প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল-আজহার প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়