৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৩ মে, ২০২৬ - 23 May, 2026

ফুলবাড়ীতে ঈদ উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

13
2026-05-23 20:47:44

news-picture

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদে গরীব ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) সকাল থেকে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

জানা গেছে, শনিবার সকাল থেকে উপজেলার ৬ ইউনিয়নের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে

ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শনিবার ও রবিবার—এই দুই দিনে ইউনিয়নের মোট ৫ হাজার ১৩৭ জন গরীব ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতেই সরকারের এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ দৌল্লা জানান, উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩৮ হাজার ৬৪২ জন গরীব ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যেই এ বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়