২৮ আশ্বিন, ১৪৩৩ - ১৩ অক্টোবর, ২০২৬ - 13 October, 2026

পীরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

332
2026-05-29 16:29:26

news-picture

পীরগঞ্জ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।শুক্রবার সকালের উপজেলার দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম দানাজপুর গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, আবাদি জমিতে পানি নেওয়ার জন্য সকালে তার গ্রামের একটি বিদ্যুৎচালিত সেচ পাম্পে যান রফিকুল। সেখানে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়