৬ শ্রাবণ, ১৪৩৩ - ২১ জুলাই, ২০২৬ - 21 July, 2026

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুইজনের কারাদণ্ড

20
2026-07-20 17:21:51

news-picture

আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রকাশ্যে মাদক গাঁজা সেবন করার অপরাধে দুই মাদকসেবীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানাগেছে, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে  ফুলবাড়ী ধরলা সেতুর  পূর্বপাড়ে ফুলবাড়ী থানার টহল দল প্রকাশ্যে মাদক গাঁজা সেবনের দুইজনকে আটক করে। এসময় তাদের শরীর তল্লাশি করে ১.৫০ শ গ্রাম গাঁজা পায় পুলিশ। পরে তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এর দপ্তরে হাজির করলে লালমনিরহাট জেলার নয়ার হাট ভাত্রী এলাকার আব্দুল কুদ্দুস এর ছেলে মোহাম্মদ ফিরোজ হাসান (২৬)কে ১০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের জেল এবং একই জেলার সাপটানা উচাটারি এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে আলমগীর কবির(৪৫) কে ১০০ টাকা অর্থদণ্ড সহ ছয় মাসের কারাদণ্ড প্রদান করে না। ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার সাব-ইন্সপেক্টর  এসআই মো: ইয়াসিন আলী।

সর্বশেষ

জনপ্রিয়