৯ কার্তিক, ১৪৩৩ - ২৪ অক্টোবর, ২০২৬ - 24 October, 2026

কুড়িগ্রামে বিজিবি'র অভিযানে ২ আসামিসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

51
2026-10-24 18:48:12

news-picture

কু‌ড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র বিশেষ অভিযানে গত এক সপ্তাহে দুই চোরাকারবারিসহ ১৫ লক্ষ ৩১ হাজার ৯১৪ টাকার ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিসসহ বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর রহমান ও একই উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের ওসমান গনির ছেলে নাসির উদ্দিন (৪৫)।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি।

তিনি আরও জানান, এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়