৫ ভাদ্র, ১৪৩৩ - ২০ আগস্ট, ২০২৬ - 20 August, 2026

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
727
2024-10-22 04:08:51

news-picture
ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া থেকে পাাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে কোন মামলায় গ্রেপ্তার, সে ব্যাপারে কিছু বলা হয়নি।

সিলেট-৪ আসনের পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেছিল সরকার। গত সাত জানুয়ারির নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হয়েছিলেন ইমরান আহমদ।

ছাত্র-জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাদের অনেকে দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়