২৯ বৈশাখ, ১৪৩৩ - ১২ মে, ২০২৬ - 12 May, 2026

ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে না, অস্ত্রও উদ্ধার করতে হবে: সেলিমা রহমান

আমাদের প্রতিদিন
424
2024-10-25 02:03:49

news-picture
ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না। তাদের কাছে যে অস্ত্র আছে সেটা উদ্ধার করতে হবে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে। তাকে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান রাষ্ট্রপতির বিষয়ে বলেন, ছাত্রদেরকে বলছি- এই সংকটে সবার সঙ্গে আলোচনা করে তারপর রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। দেশে রাজনৈতিক সংকট তৈরি হলে স্থিতিশীলতা ফেরানো অসম্ভব। সত্যিকারের সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলের ভূমিকাই মুখ্য। সকলে মিলেমিশেই কাজ করতে হবে, তা-না হলে সংকটের সুযোগ নেবে পরাজিত শক্তি।

তিনি আরও বলেন, তারেক রহমানকে সব মামলা থেকে মুক্তি দিয়ে দেশে নিয়ে আসা হোক। একই সঙ্গে সব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও যে মামলা আছে সেগুলো প্রত্যাহার করা হোক। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, শিল্পকারখানায় ঝামেলাসহ বিভিন্ন সমস্যা তৈরি করছে পরাজিত শক্তি। বাজারের যে সিন্ডিকেট সেটা ভাঙতে হবে।

তিনি বলেন, সব সংস্কার এক সঙ্গে করা সম্ভব নয়, এতে বিশৃঙ্খলা বাড়বে। রাজনৈতিক সরকার অর্থাৎ জনগণের নির্বাচিত সরকার আসলে স্থিতিশীলতা আসবে।

সর্বশেষ

জনপ্রিয়