৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৮ মে, ২০২৬ - 18 May, 2026

গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি রায়হান সিরাজী

79
2026-05-18 17:58:35

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী সোমবার বিকেলে গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছেন। এসময় তিনি অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাব-রেজিস্টার রিপন চন্দ্র মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ও দলিল লেখক সমিতির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মিডিয়া সেল প্রধান আশরাফুল আলম, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা  রানা, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দলিল লেখকরা।

পরিদর্শনের সময় সাব-রেজিস্ট্রি অফিসের ভবনের ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। তিনি দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় তিনি বলেন, “সাব-রেজিস্ট্রি অফিস মানুষের গুরুত্বপূর্ণ সেবার একটি কেন্দ্র। এখানে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

তিনি আরও বলেন, “অফিস ভবনের বর্তমান অবস্থা সত্যিই দুঃখজনক। জনগণের সেবা নিশ্চিত করতে একটি সুন্দর ও কার্যকর পরিবেশ প্রয়োজন। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।”এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও দলিল লেখকরা সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন সমস্যা ও সেবার মানোন্নয়নের বিষয়ে সংসদ সদস্যের কাছে নিজেদের মতামত তুলে ধরেন।

সর্বশেষ

জনপ্রিয়