৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২০ মে, ২০২৬ - 20 May, 2026

গঙ্গাচড়া মডেল থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করলেন পুলিশ সুপার

156
2026-05-19 19:05:07

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া মডেল থানার “বার্ষিক পরিদর্শন-২০২৬” সম্পন্ন করেছেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে তিনি গংগাচড়া মডেল থানা পরিদর্শনে আসেন।

থানা প্রাঙ্গণে পৌঁছালে গঙ্গাচড়া  মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, ওসি (তদন্ত) আবু হানিফ সরকার পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি থানার হাজতখানা, অস্ত্রাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

এসময় পুলিশ সুপার থানার বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। থানার সেবার মান ও কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি থানায় সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানসহ গঙ্গাচড়া মডেল থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

সর্বশেষ

জনপ্রিয়