২৫ আষাঢ়, ১৪৩৩ - ০৯ জুলাই, ২০২৬ - 09 July, 2026

নীলফামারীতে সাপের ছোবলে একজনের মৃত্যু

38
2026-07-09 15:14:02

news-picture

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার হরিশচন্দ্রপাঠ এলাকার ধুলাটিপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে  মফিল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিল উদ্দিন স্থানীয় ধুলাটিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায়ও বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান । মাছ ধরার একপর্যায়ে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল  মারে।  আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করা হয়। মফিল উদ্দিনের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। স্থানীয় বাসিন্দারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

সর্বশেষ

জনপ্রিয়