২৫ শ্রাবণ, ১৪৩৩ - ১০ আগস্ট, ২০২৬ - 10 August, 2026

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড

169
2026-07-09 15:44:52

news-picture

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় নগদ অর্থ, আধাপাকা চারটি বিল্ডিংঘর, স্বর্ণালংকার, রুপার সাজ ও আসবাবপত্রসহ বাড়ীটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে উপজেলার সদরের চন্দ্রখানা গ্রামের আমতলা বাজারের দক্ষিণে কপুরটারী গ্রামে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকাল তিনটার দিকে ওমান প্রবাসী তাজুল ইসলাম এর বাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরের মধ্যে আগুন ধরে। এ সময় আগুনের লেলিহান শিখায় বিদ্যুতের তারে লাগিয়ে গেলে আগুন আরোও বেগবান হয়ে পড়ে। ফলে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করলেও সেখানে যেতে পারেনি। পরে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও কোন অবশিষ্ট উদ্ধার করতে পারেনি। এ সময় আধাপাকা চারটি বিল্ডিংঘর, নগদ চার লক্ষ টাকা, স্বর্ণালংকার, রুপার সাজ ও আসবাবপত্র, ধান, চাল ও ভুট্টাসহ বাড়ীটি পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ওই পরিবারটি লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনজুর আলম জানিয়েছেন, তারা খবর শোনার সাথে সাথেই উপদ্রুত এলাকা পৌঁছেছেন এবং আগুন নিয়ন্ত্রনে এনেছেন। ক্ষয়ক্ষতি বেশ কিছু হয়েছে।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারকে সহানুভূতিসহ সাহায্যের আশ্বাস প্রদান করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়