২৫ ভাদ্র, ১৪৩৩ - ০৯ সেপ্টেম্বর, ২০২৬ - 09 September, 2026

কাউনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের চাল বিতরণ

150
2026-08-17 19:28:58

news-picture

রংপুর প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত ২৫০ জন অসহায় মানুষদের প্রত্যেককে ২৯ কেজি করে চাল বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্তদের বিতরণ করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাইয়েম, ইউপি সদস্য শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

ইউএনও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়