শারদীয় দুর্গোৎসব উৎসব যাতে নির্বিঘ্নে হয় সেটি নিশ্চিতে কাজ করছে বিজিবি-জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক
হিলি প্রতিনিধি:
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী বলেছেন,শারদীয় দুর্গোৎসব উৎসব যাতে নির্বিঘ্নে,নিশ্চিন্তে,অত্যন্ত সুরক্ষার সাথে,নিরাপত্তার সাথে সবাই সার্বজনীনভাবে অংশগ্রহণ করতে পারে সেটি নিশ্চিতে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি সর্বদাই সকলের সাথে ছিল,ইনশাআল্লাহ সকলের সাথে থাকবে। শুক্রবার বিকেলে হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে হরিজন সম্প্রদায়ের দুর্গামন্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন,আমরা গত ১০ তারিখ থেকে আমাদের এই কার্যক্রম শুরু করেছি। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট ৬৯টি মণ্ডপ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় ৫৪টি এবং ব্যাটালিয়ন সদরের আওতায় আছে ১৫টি।এর মধ্যে হিলি সীমান্তবর্তী এলাকায় রয়েছে ১৪টি মন্ডপ। এগুলো আমাদের নজরদাড়ির আওতায় নিয়ে আসছি। আমরা তো যেকোনো জায়গায় যাচ্ছি,মণ্ডপ ছাড়াও যদি কোনো ধরনের কোনো নাশকথার সংবাদ বা তথ্য কারো কাছে থাকে,অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রতি অনুরোধগুজবে কেউ কান দিবেন না, যা দেখবেন তাই বিশ্বাস করবেন। এসময় তিনি হরিজন সম্প্রদায়ের মানুষজনের সাথে কথা বলেন ও তাদের ফল ও মিষ্টি উপহার দেন।সেই সাথে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।