১০ কার্তিক, ১৪৩৩ - ২৫ অক্টোবর, ২০২৬ - 25 October, 2026

বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠক সম্মাননা পেলেন গঙ্গাচড়ার সাংবাদিক আসাদুজ্জামান

49
2026-10-25 13:08:11

news-picture

নিজস্ব প্রতিবেদক:

বসুন্ধরা গ্রুপের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠক সম্মাননা পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের রংপুরের গঙ্গাচড়া উপজেলার ফটোসাংবাদিক আসাদুজ্জামান।

গত বুধবার (২১ অক্টোবর) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিতপুরে অবস্থিত শখের পল্লী বিনোদন পার্কের হীরাঝিল কনভেনশন সেন্টারে আয়োজিত বসুন্ধরা শুভ সংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বসুন্ধরা শুভ সংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন সাংবাদিক আসাদুজ্জামানের হাতে এ সম্মাননা তুলে দেন।

বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের সহসম্পাদক জাকারিয়া জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন।

এতে আরও বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘের আদমদীঘি উপজেলা কমিটির উপদেষ্টা ও শখের পল্লী পার্কের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম এবং দৈনিক সমকালের উত্তরাঞ্চলীয় প্রধান লিমন বাসার।

সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার তিন শতাধিক বসুন্ধরা শুভ সংঘের সদস্য অংশ নেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ সেরা সংগঠক সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এতে বসুন্ধরা শুভ সংঘের গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে সাংবাদিক আসাদুজ্জামান এ সম্মাননা অর্জন করেন।

উল্লেখ্য, আসাদুজ্জামান ২০১৬ সাল থেকে বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বসুন্ধরা গ্রুপের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ

জনপ্রিয়