১১ ভাদ্র, ১৪৩৩ - ২৬ আগস্ট, ২০২৬ - 26 August, 2026

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এ্যাড. দিলশাদ ইসলাম মুকুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আমাদের প্রতিদিন
361
2024-01-27 00:32:24

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এ্যাড. দিলশাদ ইসলাম মুকুলের উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া হাটে অত্র এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাহামুদুল ইসলাম মিন্টু, মোঃ আখতারুজ্জামান দুলু, মোঃ হাজ্জাজুর রহমান, মোঃ আবুল হাসেম শাহাজাদা, মোঃ আনছারুল হক ও কুরবান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়