২ ভাদ্র, ১৪৩৩ - ১৭ আগস্ট, ২০২৬ - 17 August, 2026

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আমিনুল ইসলাম

আমাদের প্রতিদিন
258
2024-09-30 05:17:19

news-picture

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ  এর কবর জেয়ারত করেছেন সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব সাবেক জাতীয় ফুটবলার আমিনুল ইসলাম ।

রোববার বিকেলে তিনি পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়ীতে গিয়ে কবর জেয়ারত ও মোনাজাত করেন। পরে তিনি আবু সাঈদের বাবা,মাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

 এ সময় ঢাকা উত্তর বিএনপি’র বেশ ক’জন নেতা সহ পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, সদস্য সচিব জাকির হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 আমিনুল ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আবু সাঈদসহ যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের কোন দিন ভুলবে না। তারা জাতীর অহংকার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং বিএনপি সব সময় তাদের পাশে আছে এবং থাকবে ।

সর্বশেষ

জনপ্রিয়