কুড়িগ্রামে প্রতিবেশি দাদার ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে প্রতিবেশী দাদা কর্তৃক তালাকপ্রাপ্ত ২১ বছরের এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন) ।
এই ঘটনায় ভুক্তভোগী যুবতী অভিযুক্ত ব্যক্তি শাহাদৎ হোসেন (৪৫) এর নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত ব্যক্তি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখ এর ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়ীতে কোন লোকজন না থাকার সুযোগে অভিযুক্ত শাহাদাৎ হোসেন ভুক্তভোগী ওই যুবতীকে তার শয়ন ঘরের ভীতরে কাপড় দিয়ে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে।ধর্ষন করার পর ওই ব্যক্তি চলে যাওয়ার সময়
উক্ত ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ওই যুবতী শারীরিক ভাবে সুস্থ হলে ধর্ষনের কথা তার মাকে জানায়। এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ওই যুবতী ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা রেকর্ড করে পুলিশ।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছে। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এই ঘটনার থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।