৩ শ্রাবণ, ১৪৩৩ - ১৮ জুলাই, ২০২৬ - 18 July, 2026

হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে মেজরসহ ৪ ইসরায়েলি সেনা নিহত

আমাদের প্রতিদিন
457
2024-10-28 03:39:42

news-picture
ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি রিজার্ভ সেনার একজন মেজরসহ চারজন নিহত এবং অন্তর্ত ১৪ জন আহত হয়েছেন।গতকাল শনিবার (২৬ অক্টেবার) দু-পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। সূত্র- খবর টাইমস অব ইসরায়েলের।

সূত্রে জানা যায়, নিহতরা হলেন ক্যাপ্টেন রাব্বি আব্রাহাম ইয়োসেফ গোল্ডবার্গ, মেজর ইলিয়াভ আমরাম অ্যাবিটবল, ক্যাপ্টেন অমিত চাউত এবং মাস্টার সার্জেন্ট গিলাদ এলমালিয়াচ। নিহতদের সবাই ৮ নম্বর আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। তাদের মধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহত সেনাদের মধ্যে গোল্ডবার্গ ব্যাটালিয়নের রাব্বি ছিলেন, চায়ুত প্লাটুন কমান্ডার এবং আবিটবোল কোম্পানির ডেপুটি কমান্ডার। আহত ১৪ জন সৈন্যের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ছাড়া এই সংঘর্ষে তিনজন হিজবুল্লাহ’র যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়। ইসরায়েলি স্থল হামলায় অংশ নিতে দক্ষিণ লেবাননে যাওয়ার পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে হামলার মুখে পড়ে তারা। এতে পাঁচ সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও ১৯ সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল।

সর্বশেষ

জনপ্রিয়