৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৪ জুন, ২০২৬ - 14 June, 2026

গঙ্গাচড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

159
2026-06-13 21:12:09

news-picture

নিজস্ব প্রতিবেদক:

সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, চেংমারী উচ্চ বিদ্যালয় ও চেংমারী কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

অনুষ্ঠানে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শিক্ষার্থীদের উৎসাহিত করতে চেংমারী কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং চেংমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে এসব শিক্ষা ও ক্রীড়া উপকরণ সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়