১১ ভাদ্র, ১৪৩৩ - ২৬ আগস্ট, ২০২৬ - 26 August, 2026

ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সা.সম্পাদক গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
422
2025-02-01 04:21:02

news-picture

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার শান্তি পূর্ণ সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সা. সম্পাদক কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১ টায় উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, ২ নং পালশা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সা.সম্পাদক ফয়সাল আলী প্রধান (৪০)।

জানা গেছে, গত ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

এ ঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উলে¬খসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়