২২ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৬ ডিসেম্বর, ২০২৫ - 06 December, 2025

বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাগতদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীনিদের বিদায় অনুষ্ঠিত

9 months ago
404


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাগতদের বরণ, এসএসসি পরীক্ষার্থীনিদের বিদায়, বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি এ এল এম মামুনুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলাজামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তহিদুল ইসলাম। অনুস্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ এস এম ইকরামুল হক। অতিথিবৃন্দের আসনগ্রহণের পর কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ, মানপত্র পাঠ, শুভেচ্ছা বক্তব্য, শিক্ষক/শিক্ষার্থীদের বক্তব্য, অভিভাবকদের বক্তব্য, নবীণদের বরণ, পরীক্ষার্থীনিদের উপলক্ষ্যে দোয়া, পুরস্কার বিতরণ শেষে সাস্কৃতিক অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth