৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

গঙ্গাচড়ায় ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

136
2026-05-21 20:02:31

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হামিদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, কানুনগো সেলিম হোসেন এবং গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে হয়রানি কমিয়ে দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করা হচ্ছে।

পরে ভূমি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ ভূমি মেলায় প্রায় ছয় শতাধিক মানুষকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়