সুন্দরগঞ্জে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৮ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে উপজেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার রাতে এনসিপির গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি এবং সদস্য সচিব রাহাত ইবনে শহীদ স্বাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে মো. আল শাহাদাত জামান জিকোকে উপজেলা আহ্বায়ক, জুলাই যোদ্ধা মো. আশানুর রহমানকে সদস্য সচিব এবং মো. আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া মো. লুৎফর রহমান বকশীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনারুল হক সরকার, দিলশাদ উর্মি, মো. ফারুকুল ইসলাম, মো. আব্বাস আলী, মো. আবদুর রাজ্জাক, মো. ফরিদুল ইসলাম মাসুদ, মো. মকবুল হোসেন এবং মো. রোকনুজ্জামান আকন্দ।
কমিটিতে মো. আলমগীর হোসেন আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আনিসুর রহমান, মো. জাকিউল ইসলাম, মো. সুজন মিয়া, মো. রঞ্জু মিয়া, মো. রাজু মিয়া, মো. সুজন আহমেদ, মো. আসেক আলী, শেখ মো. আবদুল মতিন ও মো. মোস্তফা মিয়া।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শাকিল খান, মো. রবিউল ইসলাম, মো. সৌরভ মিয়া, মো. আশিক রানা, মো. কাউসার মিয়া, মো. অন্তর রহমান বাবু, মো. লোকমান হাবিব, মো. রাজু মিয়া এবং মো. আইয়ুব আলী। এছাড়া মো. বেলাল হোসেন বিপুলকে জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে আরও ৪০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করবে। একই সঙ্গে নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন এ কমিটির নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২০ জুন সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে পূর্বের সমন্বয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলা কমিটির অনুমোদনে ৬৮ সদস্যবিশিষ্ট এই উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই কমিটি সুন্দরগঞ্জে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।