১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ৩১ মে, ২০২৬ - 31 May, 2026

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে  রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

500
2025-04-08 01:06:36

news-picture

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ^ব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে রংপুরে মিছিল, বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে ক্লাস, পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নানা শ্রেণি পেশার মানুষ মিছিল নিয়ে এসে টাউন হলের সামনে সড়কে অবস্থান করে।

সেখানে সমাবেশে বক্তৃতা করেন, মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহŸায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা।

সমাবেশে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটসহ জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়