১১ ভাদ্র, ১৪৩৩ - ২৬ আগস্ট, ২০২৬ - 26 August, 2026

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক !

340
2025-04-18 02:47:57

news-picture

বায়েজিদ (পলাশবাড়ী) গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক।

প্রতিবন্ধী নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার।পরীক্ষা কেন্দ্র সচিব বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এসএসসি পরীক্ষার তৃতীয়দিন  ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলছিল।

পলাশবাড়ী পৌরশহরের পলাশগাছী গ্রামের মো. আসাদুজ্জামান মিয়ার প্রতিবন্ধী মেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী মোছা.আফরিন আক্তার অরথি(কক্ষ নং-১১২, রোল নং-৯৫২০১৮)পরীক্ষা দিয়ে আসছিল।

কিন্ত; নিয়মিত পরীক্ষার্থী মামাতো বোন অরথি এদিন অসুস্থতার কারণে তার পরিবর্তে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কেশবপুর(পশ্চিম পাড়া)গ্রামের মো.শাহ আলমের মেয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসির শিক্ষার্থী

ফুফাতো বোন মোছা.শাহারিয়ার জান্নাতি অনা- মিকা(১৯)প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছিল।  বিষয়টি অবগত হয়ে কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার এবং

প্রক্সি পরীক্ষার্থীকে পুলিশের নিকট সোপর্দ করেন। এসময় পরীক্ষায় পরিদর্শনরত সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো.আব্দুল বারী সরকার বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে গ্রেফতারকৃত শাহারিয়ার জান্নাতি অনামিকাকে এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়