২৬ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

গোবিন্দগঞ্জে মাদক সহ সাবেক ইউপি সদস্য আটক

10 months ago
284


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ  আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার  দিবাগত রাত একটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুর রাজ্জাক উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের বাসিন্দা অছিম আলীর ছেলে। সে রাজাহার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল  রাজ্জাকের বাড়ি  অভিযান পরিচালনা করে ২০৫ পিস টেবলেট সহ  রাজ্জাককে আটক করে। উদ্ধারকৃত নিষিদ্ধ ট্যাবলেটের বাজার মূল্য ২০ হাজার ৫শ টাকা বলে জানা যায়। তার বিরুদ্ধে ২০২৪ সালে জয়পুরহাটের কালাই থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে  বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth