১৩ শ্রাবণ, ১৪৩৩ - ২৮ জুলাই, ২০২৬ - 28 July, 2026

গঙ্গাচড়া ইউএনও অফিস ও গঙ্গাচড়া মডেল থানা পরিদর্শনে জেলা প্রশাসক

331
2025-04-23 07:06:45

news-picture

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল গঙ্গাচড়া মডেল থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকালে গঙ্গাচড়া সফরে এসে তিনি থানা ও ইউএনও কার্যালয়ের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জনসাধারণের জন্য সেবার মান আরও উন্নত করতে স্থানীয় প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এ সময় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদ হাসান মৃধা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি,গঙ্গাচড়া মডেল থানার ওসি  আল এমরানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়