২৮ মাঘ, ১৪৩২ - ১০ ফেব্রুয়ারি, ২০২৬ - 10 February, 2026

গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াতের অফিস ভাংচুর ও লুটপাটের মামলায় যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও তাঁতীলীগের ৪ নেতা গ্রেপ্তার

9 months ago
304


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও তাঁতীলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় বিএনপি এবং জামায়াতের অফিস ভাংচুরের পৃথক মামলা রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর শহরে রবুজরুক বোয়ালিয়ার (খানাবাড়ি) নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তরধর্মপুর গ্রামের মৃত মাজেদ আলী সরদারের ছেলে। অন্যদিকে, বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগে রসদস্য মাদক সম্রাট লিটু আনামকে (৩৫) গ্রেপ্তার করে। লিটু উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।এছাড়াও বৃহস্পতিবার রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের দুদু মিয়ার ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান ডিপটিকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুরসহ থানায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে, উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় ভাংচুর ও লুটপাটের দায়েরকৃত মামলার পলাতক আসামী উপজেলা তাঁতীলীগেরসহ-সভাপতি ও পৌর এলাকার খলসী গ্রামের বাদশা মিয়ার ছেলে এনামুল হককে (৪০) বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম৪ জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগে থানায় মামলা রয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth