১৮ ফাল্গুন, ১৪৩২ - ০২ মার্চ, ২০২৬ - 02 March, 2026

গঙ্গাচড়ায় বেতগাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এমপি রায়হান সিরাজী

3 hours ago
137


প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক:

রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী  সোমবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রের ডেলিভারি কক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় এমপি রায়হান সিরাজী বলেন, রংপুর ১ আসন এলাকার তিস্তাচরাঞ্চলসহ দুর্গম এলাকার মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসা সেবা পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার এটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বেতগাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে কার্যকর ও জনবান্ধব করে তুলতে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবার মান উন্নয়নে আমরা অগ্রাধিকার দিচ্ছি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন আমির মোঃ শাহ আলমসহ দলীয় নেতৃবৃন্দ এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তারা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এমপির এই উদ্যোগের মাধ্যমে তিস্তাচরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে যাবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth