৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৭ মে, ২০২৬ - 17 May, 2026

খলেয়া ইউনিয়নের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ

345
2025-05-01 03:08:41

news-picture

আঃ রহিম, পাগলাপীর রংপুর :

রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে , কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আজ বিকালে খলেয়া ইউনিয়নের, ২নং ওয়ার্ডের লালচাঁদপুর, বালাপাড়া,পশ্চিমপাড়া, মালিপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মাঝে চাল বিতরণ করেন অত্র ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মাজেদ । উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়। জানা যায়, প্রবল কালবৈশাখী ঝড়ে ওই চার গ্রামের ৩৬ টি পরিবারের ব্যাপক ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া, দিলিব রায়, দিজেন রায় ও মিনুতি সহ সকল পরিবার বলেন এই ৩০ কেজি চাল ইউপি সদস্য আব্দুল মাজেদ এর মাধ্যমে পেলাম।

 

সর্বশেষ

জনপ্রিয়