৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৭ মে, ২০২৬ - 17 May, 2026

রংপুরে ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন

204
2025-05-26 05:06:10

news-picture

নিজস্ব প্রতিবেদক:

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ শ্লোগানকে সামনে রেখে রংপুরে ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সকালে রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অফিস কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে শুরু নগরীর মূল সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ করে সেখানে ভূমিসেবা সম্পর্কিত জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহা পুলিশ পরিদর্শক, রংপুর রেঞ্জ রংপুর আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম।

সর্বশেষ

জনপ্রিয়