১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ৩১ মে, ২০২৬ - 31 May, 2026

পলিথিন ব্যাগে পণ্য সরবরাহ বন্ধে উপজেলা প্রশাসনের লিফলেট বিতরণ

595
2025-08-01 05:09:03

news-picture

পাটগ্রাম( লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে পলিথিন ব্যাগে পণ্য সরবরাহ বন্ধে উপজেলা প্রশাসনের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) পাটগ্রাম উপজেলার রসূলগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী,দোকান মালিক,বিক্রেতাকে পলিথিন,পলিপ্রপাইলিন শপিং ব্যাগে পণ্য সরবরাহ না করার জন্য অনুরোধ করে এ লিফলেট বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে পরিবেশ সংরক্ষণ আইন, (সংশোধিত ২০১০) ১৯৯৫ এর (৬)ক ধারা লঙ্ঘন করে পলিথিন ব্যবহার ও মজুদ রাখার অপরাধে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং বিভিন্ন দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করে ধ্বংস করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়