২ ভাদ্র, ১৪৩৩ - ১৭ আগস্ট, ২০২৬ - 17 August, 2026

তারাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

558
2025-09-04 03:57:57

news-picture

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনে রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বৃষ্টি উপেক্ষা করে স্থাণীয় সরকারি কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। এর আগে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ মাঠে মিলিত হয়। শোভাযাত্রা শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ মাকদুম আলম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মেহেদী হাসান শিপু, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেšধুরী শাহিন, কোবায়েত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক কাজী নুর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল প্রমুখ। 

সর্বশেষ

জনপ্রিয়