৩ ভাদ্র, ১৪৩৩ - ১৮ আগস্ট, ২০২৬ - 18 August, 2026

রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ দিল ছাত্ররা

349
2025-09-16 23:44:58

news-picture
রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ দিল ছাত্ররা
রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ দিল ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক:

 

রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল ক

বির টুটুলকে (৪৭) গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মর্ডাণ মোড়ে ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি আওয়ামী লীগ নেতা রেজাউল কবির টুটুল আত্মগোপনে ছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকায় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে দেয়। 

 

গ্রেপ্তারকৃত রেজাউল কবির টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ফাত্তাহ'র ছেলে। তিনি

মেট্রোপলিটন তাজহাট থানার মামলা নং- ১৪,  তারিখ  ১৯ জুলাই ২০২৫, ধারা-দণ্ডবিধির ১৪৩/১৪৪/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ এজাহারভুক্ত আসামি।

 

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান রেজাউল কবির টুটুল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। সোমবার রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকায় তাকে হাতেনাতে আটক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম ও মূখ্য সংগঠক মাহমুদুর রহমান লিওনসহ জুলাই আন্দোলনের যোদ্ধারা। পরে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়