হিলিতে অনিয়ম দুর্নীতি ও অর্থআত্নসাতের অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রসার সুপার স্বৈরাচারের দোসর মোজাহার আলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অর্থআত্নসাত ও ঘুষ গ্রহনের অভিযোগে তার পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক দাতসদস্যসহ স্থানীয়রা।
রোববার (২১ সেপ্টম্বর) সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীর পালন করেন তারা। মানববন্ধন কর্মসুচী শেষে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
এতে বক্তারা অভিযোগ করেন,ঐতিহ্যবাহী গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রসা আজ ধ্বংসের দারপ্রান্তে। মাদ্রাসার সুপারের নানা অনিয়ম দুর্নীতি অর্থআত্নসাত ও ঘুষ গ্রহননসহ নানা স্বেচ্ছাচারিতার কারনে শোচনীয় অবস্থায় দাড়িয়েছে মাদ্রাসাটির। এমনকি প্রকৃত অভিভাবক ও দাতাসদস্যদের বাদ দিয়ে বাহিরের মানুষকে দিয়ে তার মনমত সদস্য নির্বাচন করে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনের অভিযোগ করেন তারা। এসব অভিযোগ তদন্ত করে মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান তারা।