৩০ শ্রাবণ, ১৪৩৩ - ১৪ আগস্ট, ২০২৬ - 14 August, 2026

পীরগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

432
2025-10-29 04:14:09

news-picture

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পীরগঞ্জ বাসস্ট্যান্ডে ওভার  ব্রীজের নীচে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের  প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।

 প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ ও সুরা সদস্য, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা নুরুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর খাইরুল আযম বিএসসি, সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ আকন্দ,  সাবেক আমীর মাওলানা ইদ্রিস আলী, মেজবা উল হক, হাফেজ মাওলানা আরিফুল হক প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়